ওয়ানপ্লাস ৮ সিরিজের সকল ফোনে ৫জি

১১ মার্চ, ২০২০ ১৩:০৩  
ওয়ানপ্লাস ৮ সিরিজের সকল ফোনে থাকছে ৫জি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোম্পানিটির সিইও পিট লাউ এটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা এগিয়ে যাচ্ছি এবং সবাই এখন ৫জির দিকে যাচ্ছে। ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে আমাদের সকল স্মার্টফোনে ৫জি প্রযুক্তির ব্যবহার শুরু করেছি। বিশ্বব্যাপী ৫জি প্রযুক্তি পর্যায়ক্রমে প্রসার লাভ করছে। ওয়ানপ্লাস ৮ ফোনগুলোতে যুক্ত করা হচ্ছে চিপসেট। সূত্র: আইএএনএস